লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ রাত ১০:৩৬
৩৬৭
লালমোহন প্রধিনিধি: ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের সাথে পরিষদের মেম্বারদের দ্ব›েদ্বর কারণে দীর্ঘদিন বন্ধ থাকা পুনর্বাসনের চাল পেয়েছে ওই ইউনিয়নের জেলেরা।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপস্থিত থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।
এদিন এ ইউনিয়নের ১৪৯৭ জন জেলের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতি জেলের মাঝে ৮০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব মোকাম্মেল হকসহ আরও অনেকে।
উল্লেখ্য, ইলিশের অভয়াশ্রম রক্ষায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার এ সময়ে জেলে পুনর্বাসনের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণের কথা থাকলেও চেয়ারম্যান-মেম্বারদের দ্ব›েদ্বর কারণে চাল পায়নি ফরাজগঞ্জের জেলরা। অবশেষে ৬০ দিনের নিষেধাজ্ঞার ৪৯ দিন পর ওই জেলেদের হাতে চাল তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত