অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


ভোলায় রেকর্ড পরিমান সূর্যমূখী চাষ, ফলনে খুশি কৃষকরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ সকাল ১১:৫১

remove_red_eye

৩২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: এবছর ভোলায় রেকর্ড পরিমান চাষ হয়েছে সূর্যমূখী। ক্ষেতে রোগ ও পোকা-মাকড়ের আক্রোম তেমন না থাকায় ফলনও হয়েছে ব্যাপক। আর বাজার দাম বেশি হওয়ায় হাসি ফুটে উঠেছেন কৃষকদের মূখে। এদিকে ভোলায় অধিক লাভজনক ফসল সূর্যমূখী আবাদের পরিমানের বৃদ্ধি সাথে দিন দিনই বাড়ছে চাষীদের সংখ্যা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোলার কৃষকদের মাঠে সুন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সূর্যমূখী। আর কৃষকরা ক্ষেতে শেষ সময়ের পরিচর্যার কাজে মহাব্যস্ত সময় পার করছেন তারা। আর ক’দিনের মধ্যে ক্ষেত থেকে কাটতে শুরু করবেন অধিক লাভজনক ফসল সূর্যমূখী। এবছর ভোলার সাত উপজেলায় রেকর্ড পরিমান সূর্যমূখীর চাষ হয়েছে। আর মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চর কালি গ্রামের কৃষক মো: আনছার আলী ও আরশাদ আলী জানান, তারা এবছর ৫০ শতাংশ জমিতে সূর্যমূখী চাষ করেছেন। প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর তাদের ক্ষেতে ব্যাপক ফলন হয়েছে। তাদের আশা প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা বিক্রি করতে পারবেন ক্ষেতের ফলন।
তারা আরো জানান, এবছর ক্ষেতে রোগ ও পোকা-মাকড়ের আক্রোমন তেমন না থাকায় ক্ষেতে তেমন সার ও কীটনাশক ব্যবহার করতে হয়নি ক্ষেতে। যার কারণে উৎপাদন খরচও কম হয়েছে।
রাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষক শাহ্ জামাল ও আবুল কাশেম জানান, তারা গত বছর ধরে সূর্যমূখী চাষ করে আসছেন। গত বছর তাদের সূর্যমূখী চাষ করে ব্যাপক লাভবান হওয়ায় এবছর আরো বেশি জমিতে তারা চাষ করেছেন। আর এবছরও তাদের ক্ষেতে ব্যাপক ফলন হওয়ায় খুশি তারা।
তারা আরো জানান, সূর্যমূখী যখন তারা ক্ষেত থেকে কাটেন তখনই স্থানীয় ও বিভিন্ন এলাকার মানুষরা ক্ষেতে থেকে ক্রয় করে নিয়ে যান। যার কারণে তাদের আর কষ্ট করে বাজারে নিয়ে বিক্রি করতে হয়না। ক্ষেতেই বসে তারা ৩ হাজার থেকে ৩ হাজার ২শ’ টাকা মন প্রতি বিক্রি করতে পারবেন।
ভেদুরিয়া ইউনিয়নের চর কালি গ্রামের কৃষক মোঃ নূরুন্নবী জানান, তাদের এলাকার কৃষকরা সূর্যমূখী চাষ করে অনেক লাভবান হচ্ছেন। এটা জানতে পেরে তিনি সূর্যমূখী ক্ষেতে এসে সূর্যমূখী চাষ করা কৃষকদের কাছ থেকে পরামর্শ নিতে এসেছেন। তিনি আগামী বছর এক থেকে দেড় একর জমিতে সূর্যমূখী চাষ করবেন বলে জানান।  
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসূল কবীর জানান, সূর্যমূখী একটি লাভজনক ফসল। তারা কৃষকের  নানানভাবে উদ্বুদ্ধকরণের করে যাচ্ছেন সূর্যমূখী চাষ করার জন্য। এতে করে ভোলা জেলার এবছর বেকর্ড পরিমান সূর্যমূখীর চাষ হয়েছে। এছাড়াও এবছরের সফলতা দেখে আগামী বছরে আরো বেশি পরিমান সূর্যমূখীর আবাদ বৃদ্ধি পাবে।
এবছর ভোলার সাত উপজেলা সূর্যমূখীর আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ৫৫০ হেক্টর। আর আবাদ হয়েছে ৯০৭ হেক্টর জমিতে। যা লক্ষমাত্রার চেয়ে চাষ হয়েছে ৩৫৭ হেক্টর বেশি।





প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...