বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২৩ রাত ০৯:৫০
৩০৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় মালবাহী কাভার্ডভ্যানের চাপায় সিএনজির তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন সুজিত গোলাদার (৩০), শুভ চন্দ্র (২০) ও লিটন হাওলাদার (৩৮)। এ ঘটনায় সিএনজির চালকসহ আরো ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) দুপুর দেড় টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপজেলার বকশেআলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলার লালমোহন থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ভোলা শহরের দিকে আসছিল। এসময় দৌলতখান উপজেলার বকশে খালী ব্রিজের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি মালবাহী কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এসময় সংর্ঘষে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। পরে আহতদের মধ্য থেকে শুভ চন্দ্র নামের একজনকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। নিহত সুজিত লালমোহন উপজেলার কালমা ৩নম্বর ওয়ার্ডের নির্মল গোলদারের ছেলে, শুভ চন্দ্র তজুমদ্দিন উপজেলার গোলকপুর এলাকার বাদল চন্দ্রের ছেলে ও লিটন বরগুনা জেলার আমতলী উপজেলার বর্দা কান্ত হাওলাদারের ছেলে। এরা তিন জনই কীর্তনে গান গাইতেন বলে নিশ্চিত করেন বাংলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাকির হোসেন। অপরদিকে এই সড়ক দুর্ঘটনায় সিএনজির চালকসহ আরো তিন জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মো. রুবেল, ইলিশা ইউনিয়নের জহিরুল ইসলাম ও পটুয়াখালী জেলার পরিমল।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও বাকী এক জনকে বোরহানউদ্দিন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে বলে শুনেছেন। তিনি আরো জানান, কাভার্ডভ্যানটি সিএনজিটিকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি।
ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪
চরফ্যাশনে ২ হাজার প্রান্তিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভোলায় হত্যাকান্ডের আসামি কক্সবাজারে গ্রেফতার
ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদের সহধর্মিণীর ইন্তেকাল
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক