লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫৬
৪৪৫
লালমোহন প্রতিনিধি: আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ভোলার লালমোহনের দর্জিদের। মানুষজন তাদের পছন্দের পোষাক আর কাপড় নিয়ে আসছেন দর্জির কাছে। এতে করে ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে দর্জিদের নতুন জামা-কাপড় সেলাই ও ফিটিংয়ের কাজ। এ কাজ করে এক-একজন দর্জি বর্তমানে দেড় হাজার টাকার মতো দৈনিক আয় করছেন।
পৌরসভার মো. সোহাগ ও দিপক চন্দ্র দাস নামের এই দুই দর্জি জানান, ঈদ উপলক্ষে অনেক অর্ডার পেয়েছি। এরমধ্যে মেয়েদের ড্রেস বেশি। মেয়েদের থ্রি পিচ ও লেহেঙ্গা সেলাইয়ের অর্ডার বেশি পেয়েছি। আর ছেলেদের রয়েছে শার্ট এবং পাঞ্জাবির অর্ডার। এ বছর ঈদকে কেন্দ্র করে মার্কেট অনেক জমজমাট। তাই কাজও অনেক বেশি। বেশি অর্ডার থাকায় আয়ও ভালো হচ্ছে। খরচ বাদে দৈনিক ১২‘শ থেকে ১৫’শ টাকার মতো ইনকাম হচ্ছে।
পৌরসভার গার্লস স্কুল রোডের নুসাইবা ট্রেইলার্সের মালিক নসু মিয়া জানান, ১৫ রোজার পর থেকে নতুন কোনো অর্ডার নিচ্ছি না। এরআগে যেগুলোর অর্ডার নিয়েছি সেগুলোরই কাজ করছি। এখন কেবল সেলাইয়ের পর গ্রাহকের জামা-কাপড় তাদের কাছে হস্তান্তর করবো। আল্লাহর রহমতে এ বছর অনেক ভালো আয় হচ্ছে।
এছাড়া দেখা গেছে, ঈদকে সামনে রেখে পাড়া-মহল্লার ছোট ছোট দর্জির দোকান গুলোতেও এখন চলছে রাত-দিনের ব্যস্ততা। উপজেলার বিভিন্ন গ্রামের বাজারগুলোতেও একই চিত্র। গ্রাম-গঞ্জের প্রতিটি দোকানেও সেলাইয়ে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। এসব দর্জিরা এখন দিন-রাতে সমান তালে কাজ করে যাচ্ছেন গ্রাহকের দেওয়া অর্ডার হস্তান্তরের জন্য।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত