অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

খালের মাঝে ব্রিজের পাইল নৌযান চলাচল ব্যহত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৩ রাত ০৮:২১

remove_red_eye

৪৬৩

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের ডাওরী বাজার চরপঙ্খীর খালের উপর নতুন ব্রিজ নির্মাণ করলেও পুরতান ব্রিজের পাইল (খাম্বা) না অপসারণ করা হয়নি। ফলে ওই খালে মালবাহী নৌযান চলাচল ব্যহত হচ্ছে। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মাঝে।  
লালমোহন এলাকা দিয়ে তেতুলিয়া নদী থেকে মেঘনা নদীর সংযোগ স্থাপন করেছে লোলমোহনের চরপঙ্খীর খাল। এই খালটি ব্যবসায়ীদের পণ্য পরিবহনে অনন্য এক আশীর্বাদ। কিন্তু ওই খালের উপর নির্মিত পুরাতন ব্রিজটি ভেঙে যাওয়ায় নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু খালের মাঝে থাকা পুরাতন ব্রিজের পাইল সরিয়ে ফেলা হয়নি। ফলে পণ্যবাহী নৌকা, ছোট ছোট কার্গো চলাচল করতে পারছে না।  

জানা গেছে, লালমোহন ডাওরী বাজারের চরপঙ্খীর খালের পুরাতন বেইলি ব্রিজটি ভেঙ্গে নতুন ৩ স্প্যান বিশিষ্ট ব্রিজ নির্মাণ শুরু হয়। তবে পুরাতন ব্রিজের মাঝের ৮টি খাম্বা না উঠিয়েই নতুন ব্রিজের কাজ শেষ করা হচ্ছে। আগামী জুনের আগে ব্রিজটি উদ্বোধন করা হবে। ডাওরী বাজার এলাকার ব্যবসায়ী আলতাফ সর্দার, মো. ছালাউদ্দিনসহ অনান্যরা জানান, খালের মাঝখানে পুরাতন ব্রিজের খাম্বা না উঠিয়ে ঠিকাদার নতুন ব্রিজটির কাজ শেষ করতে চাচ্ছেন। এতে ব্রিজের পূর্ব দিকে কোন মালবাহী জাহাজ চলাচল করতে পারবে না। আমরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও এমপি মহোদয়কে জানিয়েছি। এমপি মহোদয় সরাসরি এসে দেখার পর সংশ্লিষ্ট ঠিকাদারকে ৩ দিনের মধ্যে পুরাতন ৮টি খাম্বা উঠানোর জন্য বলে যান। ঠিকাদার তখন উঠাবেন বললেও এখন পর্যন্ত উঠাননি। তারা আরো বলেন, নতুন ব্রিজটি তৈরি করা হলেও ব্রিজের নিচের খাল দিয়ে কোন পাথর ও বালিবাহী জাহাজ চলাচল করতে পারবে না। খাম্বা না উঠানোর কারণে জোয়ারের সময় ৮টি খাম্বা পানির নিচে চলে যাবে। তখন ওই যায়গা দিয়ে নৌকা, জাহাজ চলাচল করলে বড় ধরনের দূর্ঘটনা হওয়ারও সম্ভাবনা থাকবে।
ডাওরী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সোহেল বলেন, পুরাতন খাম্বাগুলো না উঠালে ব্রিজের নিচ দিয়ে নৌযান চলতে সমস্যা হবে। মালামাল নিতে বড় জাহাজ চলতে পারবে না। ঠিকাদার জানিয়েছেন তারা খাম্বাগুলো উঠাবেন।  
কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদার বলেন, পুরাতন খাম্বাগুলো ৭০ ফিট মাটির নিচে রয়েছে। ঠিকাদার অনেক চেষ্টা করেছে পুরাতন খাম্বাগুলো উঠনোর জন্য, উঠাতে পারেনি। তাই নতুন ব্রিজের কাজ বন্ধ না করে কাজ চালানো হয়। পুরাতন খাম্বাগুলো উঠাতে না পারলেও ওই স্থানে উপরের দিকে পিলার করে চিহ্ন দিয়ে রাখতে বলেছি, যাতে নিচ দিয়ে যাওয়ার সময় কোন নৌকা বা জাহাজ সহজে খাম্বার বিষয়ে জানতে পারে।
ব্রিজটির কাজ করছে ভোলার মেসার্স ছাদিয়া আফিয়া সিমি কনষ্ট্রাকশন। ওই কনষ্টাকশনের দায়ীত্বরত ম্যানেজার মামুন বলেন, আমরা পুরাতন খাম্বাগুলো উঠানোর চেষ্টা করেছি। ¯্রােতের কারণে উঠাতে পারিনি। তবে আমরা সামনের শুকনো সিজনে খাম্বাগুলো উঠিয়ে ফেলবো।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...