লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৫৮
৩৭৭
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের ১ নং বদরপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১ হাজার ৬৯৫ জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার।
উদ্বোধনকালে তিনি বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নির্দেশে জেলেদের বরাদ্দের চাল সঠিক সময়ে বিতরণ করা হচ্ছে। যাতে করে চলমান নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞায় জেলেদের কষ্ট পেতে না হয়। আশা করছি এ চাল পেয়ে কর্মহীন জেলে পরিবারগুলোতে অনেকাংশে স্বস্তি ফিরবে।
এদিকে, নিজেদের বরাদ্দের চাল পেয়ে খুশি জেলেরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলায় কর্মহীন হয়ে পড়েছি। সঠিক সময়ে এ চাল পাওয়ায় পরিবার পরিজন নিয়ে কিছুদিন একটু ভালো থাকতে পারবো।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত