অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে টাউন কমিটি বাংলাস্কুল চ্যাম্পিয়ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৩ রাত ০৮:১৫

remove_red_eye

১০৮৭

এইচ আর সুমন: ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ২০২২- ২৩ ফাইনাল খেলায় চরনোয়াবাদ মুসলিম হাইস্কুলকে ৫৬ রানে হারিয়ে টাউন কমিটি বাংলাস্কুল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে টাউন কমিটি বাংলাস্কুল প্রথমে বেট করে ১২৪ রান  তোলে। জবাবে চরনোয়াবাদ মুসলিম স্কুল সবকটি উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে। টাউন কমিটি বাংলাস্কুলের অয়ন সাহা ৪২ রান সংগ্রহ করে ম্যান অফ দ্যা ম্যাচ হন। খেলা পরিচালনা করেছিলেন তৌহিদ চৌধুরী ও মাইন উদ্দিন।
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ভোলায় ৪টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলো হল টাউন কমিটি বাংলাস্কুল বিদ্যালয়, চরনোয়াবাদ মুসলিম হাইস্কুল, চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ এবং প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট লিগ ২০২২-২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া অফিসার শাফাযয়াতুল ইসলাম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফয়েজ আহমেদ নাসিম, সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, সহ-সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী নির্বাহী সদস্য সুমন খান, রাজিব হোসেন তরুণ, আরিফ হোসেন লিটন, ভোলা জেলা ক্রিকেট  কোচ নজরুল হুদা গোফরান ও ইমরান, টাউন কমিটির মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন পলাশ প্রমূখ উপস্থিত ছিলেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...