বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ রাত ০৮:৫৫
৮২৯
মোঃ ইসমাইল: পবিত্র মাহে রমজান আসলেই যেন প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ে পাল্লা দিয়ে। এতে অসহায় হয়ে পড়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলো। সারাদিন রোজা রাখার পর ভালো ইফতার ও সেহেরি জোটে না অনেক পরিবারে।
এ বিষয়টি মাথায় রেখে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ৬ নম্বর ওয়ার্ডের বাঘারহাট বাজারে "যুব শক্তি ছাত্র কল্যাণ সংঘ" নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার (২৯ মার্চ) দুপুর থেকে ক্রয়ে মূল্যে পণ্য বিক্রি করা কার্যক্রাম শুরু করেন। এর নাম রাখা হয়েছে "জনস্বার্থে যুবশক্তি সাশ্রয়ী বাজার।"
পূর রমজান মাসে এ জনস্বার্থে যুবশক্তি সাশ্রয়ী বাজারে যেসব পণ্য বিক্রি করবেন তার মধ্যে ছোলা, মুড়ি, চিনি, হলুদ, মরিচ, লবন, আলু, পিয়াজ, রসুন, আদা, জিড়া-মসল্লা, সয়াবিন তেল, ডিম ও কাঁচা মালামাল -ইত্যাদি। এসব পণ্য ক্রয়ে মূল্যে বিক্রি করছেন এ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি।
ক্রেতা মো. শহিদ(৫০) বলেন, বাজার থেকে ১ হালি লেবু কিনতে লাগে ৫০ টাকা। ১ কেজি আলু কিনতে লাগে ১৮ টাকা। রসুন কিনতে লাতে ১৪০ টাকা। আর তা এদের থেকে কম দামে কিনা যায়। এদের থেকে ১ হালি লেবু কিনছি ২৫ টাকায়। আলু ১ কেজি কিনেছি ১৪ টাকায় আর রসুনের কেজি রাখছে ১৩০ টাকা। এ স্বেচ্ছাসেবী সংগঠকরা কিনা দাবে পণ্য বিক্রির এ দোকান দেওয়াতে আমরা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছি। রমজানের বাকি দিনেও এদের থেকে মালামাল কিনতে পারমু কম টাকায়।
ক্রেতা মো. শহিদ সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুন্সির চর গ্রামের চৌকিদার বাড়ির মৃত আব্দুল মুনাফা এর ছেলে। তিনি গাছের কাজ করেন( দিনমজুর)। তার দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে।
"জনস্বার্থে যুবশক্তি সাশ্রয়ী বাজার" থেকে খেজুর কিনতে আসা ক্রেতা মো. সাহাজান খলিফা (৪৫) বলেন, বাজারে অন্য দোকান থেকে ৫০০ গ্রামের একটি খেজুরের পেকেট কিনলে লাগে ৭০ টাকা। আর এ সাশ্রয়ী বাজার থেকে তা কিনলাম ৬০ টাকায়। বাজার করলা বিক্রি করে ৭০ টাকায়।আর সেই করলা এখান থেকে কেজি কিনলাম ৫০ টাকায়। ক্রয়ে মূল্যে পণ্য বিক্রি করার যারা এ ভালো উদ্যোগটি নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এ বাজার রমজান মাসে আমাদের কে কমদামে পণ্য কিনতে সহায়তা করবে।
"যুব শক্তি ছাত্র কল্যাণ সংঘ" এর সভাপতি মো. আক্তার হোসেন জানান, প্রতিবছর রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করে থাকে তাতে গরিব ও সমাজের নিম্ন শ্রেনীর মানুষরা বাজার করতে হিমশিম খেতে হয়। এ বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে ক্রয়ে মূল্যে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং শেষ রমজান পর্যন্ত আমাদের এ ক্রয়ে মূল্য পণ্য বিক্রি কার্যক্রাম চলমান থাকবে।
তিনি আরও জানান, করনার সময় আমরা নিজ অর্থয়ানে এ গ্রামের গরীব মানুষদের কে সহায়তা করেছি। এবং আগামী দিনেও তাদের এ কর্যক্রাম চলমান থাকবে বলে জানান তিনি।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত