অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিএনপি'র অবস্থান কর্মসূচি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ রাত ০৮:৪২

remove_red_eye

৫৮১

এইচ আর সুমন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ভোলায় জেলা বিএনপি' অবস্থান কর্মসূচি পালন করেছে।  শনিবার দুপুর ২ টার সময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গ্যাস বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং মাদার অফ ডেমোক্রেসি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকার পদত্যাগসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ভোলা জেলা বিএনপি। ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব রাইসুল আলম। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাবেক যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুল পঞ্চায়েত, তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হাওলাদার, দৌলতখান উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজামুদ্দিন ভূঁইয়া, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সরোয়ার আলম।
ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে, জনগণ সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে।  আমাদের সকল দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। আমরা রাজপথে আছি রাজপথে সব সময় থাকবো ইনশাআল্লাহ। সকলকে আন্দোলন করার জন্য ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান। এ সময় জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...