বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ দুপুর ১২:৪৬
৪১২
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, যতদিন পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে না ততদিন পর্যন্ত বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শুক্রবার (৩১ মার্চ) বিকালে নগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।
তিনি আরও অভিযোগ করে বলেন, সারাদেশে এক লাখ মামলায় প্রায় ৩৫ লাখ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ৬০০ জনের অধিক নেতাকর্মী গুম হয়েছে। প্রতিনিয়ত নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে সাধারণ মানুষ। তিনি দাবি করে বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ-নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, জনগণ সত্য কিছু বললে সাংবাদিকরা লিখতে পারবেন না। সাংবাদিকতার স্বাধীনতা নেই। লিখলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, মাংসের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, মুরগির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে কিন্তু মানুষ তা বলতে পারবে না। এটা বললেই জেলে যেতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মো. মুসা, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ, সাবেক উপদেষ্টা হাজী নবাব খান। এছাড়া বিএনপি নেতা মো. শাহজাহান, আব্দুস সবুর, মোহাম্মদ আলমগীর, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল সগীর, বিএনপি নেতা রৌশঙ্গীর আমিন, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম নীরব, মোহাম্মদ জসিম, নগর যুবদলের সহ-সভাপতি মো. ইলিয়াস, সম্পাদক আজিজুল হক মাসুম, আসাদুর রহমান টিপু, যুবদল নেতা ফরহাদ, ফারুক, টিপু, জাবেদ, মোক্তার, বাবুল, গাজী শওকত, মাহবুব, মামুন, আলাউদ্দিন ইফতার সামগ্রী বিতরণের এই আয়োজনে অংশ নেন।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত