অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলার দুই সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার সেবা চালু

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৩ বিকাল ০৫:০৬

remove_red_eye

৪৭৮

অচিন্ত্য মজুমদার : ভোলা সরকারি ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের বৈকালিক চেম্বার কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
এখন থেকে প্রতিদিন বিকাল ৩ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত ২ জন চিকিৎসক সেবা প্রত্যাশী রোগীদের এ সেবা দিবেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ।
এদিকে উদ্বোধনের প্রথম দিন ভোলার ২৫০ শয্যার জেনারেল  হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে দেখা গেলেও  ছিলনা তেমন রোগীদের চাপ। প্রচার-প্রচারনা না থাকায় রোগীদের ভীড় নেই বলে জানালেন চিকিৎসকরা। তবে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর  আশ্বাস দিয়েছেন ভোলা ২৫০ শয্যার জেনালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে একজন অধ্যাপকের ফি ধরা হয়েছে ৪০০ টাকা, সহযোগী অধ্যাপক ৩০০ টাকা, সহকারী অধ্যাপক ২০০ টাকা এবং এমবিবিএস চিকিৎসক ফি ১৫০ টাকা।
সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্থ্যা ৬টা পর্যন্ত তাঁরা হাসপাতালে নিজস্ব চেম্বারে বসে নির্ধারিত এই ফিতে রোগী দেখবেন।
উল্লেখ্য, পাইলট প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের অল্প সংখ্যক জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...