বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৫৫
৩৭৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা শহরের বাংলা স্কুল মোড়ের নবারুণ সেন্টারের বিপরীত পাশের হেদায়েত মার্কেটে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে গেছে।
বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে হেদায়েত মার্কেটের একটি দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রাতে হেদায়েত মার্কেটের একটি দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুনে ফ্যাশন হাট ডিপার্টমেন্ট স্টোর, একটি টেলিভিশনের সার্ভিসিং সেন্টার, ও একটি ফ্রিজের এয়ারকন্ডিশনের সার্ভিসিং সেন্টারসহ তিনটি দোকান পুড়ে গেছে। স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের খবর দিলে আমরা ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। তখন ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা যাবে।
ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক