অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৩২৪ জন মেধাবী শিক্ষার্থী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৪২১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৮ মার্চ)  সকালে  ভোলা সদর উপজেলা মিলনায়তনে সম্মেলন কক্ষে  ভোলা সদর  উপজেলার এমপিওভুক্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবগুলো বিতরণ করা হয়।
 ট্যাব বিতরণ অনুষ্ঠানে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ভাইসচেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, উপজেলা পরিসংখ্যান  কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো: মহিউদ্দিন. উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সিরাজুল  ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।  
 উপজেলা  পরিসংখ্যান  কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, ২০২২ সালে ডিজিটাল জন শুমারীতে সারাদেশে ব্যবহৃত প্রায় ৩ লাখ ৯০ হাজার ট্যাব স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহন করেন। এর ধারাবাহিকতা ভোলা জেলায় ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম  শ্রেণির মেধাবী  ৩২৪ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়েছে।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...