অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


শিশুকে অর্থ দিয়ে প্ররোচিত করে অপসাংবাদিকতার বিরুদ্ধে বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৩০

remove_red_eye

৩৬৪

স্বাধীনতা দিবসে একটি শিশুকে অর্থ দিয়ে প্ররোচিত করে অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। 
নারী ও শিশু অধিকার কর্মী তারানা হালিম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে আজ বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দৈনিক প্রথম আলোর একজন ফটোসাংবাদিক একটি কোমলমতি শিশুর হাতে ১০ টাকা দিয়ে ‘আমাগো মাছ, মাংস আর চাউলের স্বাধীনতা লাগবো’ বলে যে মন্তব্য করিয়েছেন তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে অবুঝ শিশুকে ব্যবহারের নির্লজ্জ দৃষ্টান্ত। 
তারা বলেন, উক্ত শিশুটি নিজেই পরে সাংবাদিকদের বলেছে, ‘ঐ সাংবাদিক আমাকে ১০ টাকা দিয়ে এই কথা বলতে বলেছে, আমি বলছি’। শিশুটির এই সত্য ভাষণ এবং প্রথম আলোর উক্ত সংবাদটি ভাইরাল হবার ১৭ মিনিট পর প্রত্যাহার করা- এই সত্যকেই প্রতিষ্ঠিত করে যে একটি শিশু তাদের দ্বারা অর্থের বিনিময়ে সরকারকে বিব্রত করার রাজনৈতিক কারণে ব্যবহৃত হয়েছিল, যা একটি শাস্তিযোগ্য বিবেক বর্জিত গর্হিত অপরাধ।
একটি শিশুকে অর্থের বিনিময়ে ব্যবহার করা, কিছু বলতে বাধ্য করা এবং রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার এই ঘটনাটি আমাদের বাসন্তীকে জাল পরিয়ে ছবি তুলে সরকার বিরোধী প্রোপাগান্ডা চালাবার কথাই মনে করিয়ে দেয় উল্লেখ করে তারা বলেন, পরবর্তীতে বাসন্তী বলেছিল, তাকে টাকার বিনিময়ে শাড়ির ওপর জাল পরিয়ে ঐ ছবিটি তুলেছিল সাংবাদিক।
 নেতৃবৃন্দ বলেন, ‘একটি শিশুকে অর্থের বিনিময়ে প্রলুব্ধ করে এহেন সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি শিশুকে এহেন নির্লজ্জভাবে ব্যবহারের জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে স্বাক্ষরকারি অন্যান্যরা হলেন, সংগীত শিল্পী (স্বাধীন বাংলা বেতার কেন্দ্র)  বুলবুল মহলানবীশ, বীর মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল (ঢাকা গেরিলা বাহিনীর সবুজ গ্রুপ, সেক্টর-২), বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক মীনু (অভিনেতা, সংস্কৃতিকর্মী) অধ্যাপক ড. জাকির হোসেন (ভাইস চ্যান্সেলর, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. শাহ আযম শান্তনু (ভাইস চ্যান্সেলর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়),  অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেন (ভাইস চ্যান্সেলর, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল),  অধ্যাপক ড. আনোয়ার হোসেন (ভাইস চ্যান্সেলর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সংগীত শিল্পী শুভ্র দেব, অভিনেতা, সংস্কৃতিকর্মী সাজু খাদেম, মীর সাব্বির, তুষার খান ও পুনম প্রিয়ম।

সুত্র বাসস





বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

আরও...