অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় তরমুজ চাষীরা বিপাকে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৩ রাত ১১:৩১

remove_red_eye

৫২৯


শফিক খাঁন  : ভোলায়  তরমুজ এখন  চাষী এবং  ব্যবসায়ীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। লাগাতার ক’দিনের বৃষ্টিতে এবং ইলিশা ফেরি ঘাটে র্দীঘ লাইনে অপেক্ষায়  তরমুজ গাড়িতেই পচন ধরেছে।   ঢাকা মেট্রা ট ২০১৫২৬ তিন দিন অপেক্ষা করে  গাড়িতে তরমুজ  পচে নষ্ট হয়েছে। নষ্ট হওয়া তরমুজ ফেলা হচ্ছে নদীতে। দুশ্চিন্তায় এবং ভাড়ার টাকা পরিশোধ করতে না পারার আশংকায় পালিয়েগেছে তরমুজের ব্যবসায়ী। তবে এ গাড়িতে ২৮০০ পিচ তরমুজ নিয়ে হবিগঞ্জের মাধবপুর যাওয়ার কথা ছিলো বলে জানান চালক বাচ্ছু মিয়া। যথা  সময়ে ফেরি পার হতে পারলে তরমুজ নষ্ট হতোনা বলে দাবি করেছেন চালক বাচ্চু মিয়া।
 সেমবার (২৭ মার্চ) এমন দৃশ্য দেখা গেছে ভোলা প্রবেশ দ্বার ইলিশা ফেরি ঘাটে।
ফেরি পারাপারের অপেক্ষায় বৃষ্টি পানিতে ভেজা তরমুচ নষ্ট হতে চলেছে। তাই ব্যবসায়ীদের মধ্যে তরমুজ নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই।
ঘাটে সীমাহীন অপেক্ষায় থাকার পরে নষ্ট হওয়া ২৮০০ পিচ  তরমুজ লটধরে বিক্রি হয়েছে মাত্র ৪০ হাজার টাকা। এতে তরমুজ মালিকের অন্তত ৩ লক্ষ টাকা লোকসান গুনতে হবে বলে ধারনা করেন ট্রান্সপোর্ট এজেন্সির মালিক বাবুল মিয়া। তিনি জানান আমি গাড়িটি ভাড়া দিয়েছি ৮০,০০০ টাকা, ব্যাবসায়ী ভাড়া দিতে আরো ৪০হাজার টাকা ভর্তুকি দিতে হবে বলে তরমুজ বিক্রি করে ভাড়া নেবার আদেশ দিয়ে  পালিয়ে গেছেন।
তবে বিআইডবিøউটিসি ম্যানেজার মোঃ পারবেজ খান বলেন, আমাদের এখানে অপেক্ষায় থাকার কারনে তরমুজ নষ্ট হবার কোন সুযোগ নেই। কারন আমাদের এরুটে ৪টি ফেরি পারাপারের জন্য চলমান রয়েছে কাচামালের গাড়ি  দিনাদিন পার হয়ে যায় অপেক্ষা করতে হয়না। তাছাড়া একদিনে তরমুজ নষ্ট হবার কথা নয় তারা বৃষ্টির পানিতে নষ্ট হওয়া তরমুজ লোডকরেছে হয়তো । তাদের ছাড়াও অনেক গাড়ি আছে তাদের তরমুজ পচে নাই কেন?  বৃষ্টি পানিতে ভেজা তরমুজ গাড়িতে চাপের কারনে দুএকটা নষ্ট হতে পারে। তবে এ গাড়ির সব তরমুজ নষ্ট হয়েছে ভেজার কারনে ।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...