অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

মহান স্বাধীনতা দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৩ দুপুর ০২:৩০

remove_red_eye

৩৪৩

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধে আতেœাৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খুলনা মহানগরীর গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন।
জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আজ সকালে মহান স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সাথে সাথে তিনি প্রথমে তাঁর এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে এবং পরে খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং খুলনা মহানগর আওয়ামী লীগ এর সভাপতি তালুকদার আব্দুল খালেক এর সাথে দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। 
মহান মুক্তিযুদ্ধে আতেœাদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শ্রম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে  উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়বো এই হোক আমাদের আজকের দিনের শপথ। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবারই উচিত তাঁকে সহযোগিতা করা।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব মোকাবিলা করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। মহান স্বাধীনতা দিবসে দেশপ্রেমিক সকল বাঙালির প্রত্যাশা।
এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
পরে প্রতিমন্ত্রী খুলনা মহানগরীর রুপসা এলাকায় বিভাগীয় শ্রম অধিদপ্তর প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো মিজানুর রহমানসহ শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

আরও...