অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

সুপেয় পানি নিশ্চিত করতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৩৭০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন স্বাস্থ্যসেবায় সকলের জন্য সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর ব্যবস্থা নিশ্চিত করতে আগের চেয়ে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার  প্রয়োজনীয়তার  উপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি  নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে হাঙ্গেরি ও ফিলিপাইনের যৌথ আয়োজনে ‘স্বাস্থ্যসেবা সুবিধায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি: পাঠ শেখা ও এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন। আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের সব মানুষের জন্য সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি  নিশ্চিত করতে বাংলাদেশের  প্রধান অর্জনগুলো তুলে ধরেন।
পানি সরবরাহ ও স্যানিটেশন জাতীয় কৌশল- ২০২১ এর উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে  প্রায় ৯৮ শতাংশ মানুষের সুপেয় পানি সুবিধা, ৮০ শতাংশের বেশি মানুষের উন্নত স্যানিটেশন সুবিধা, এবং প্রায় ৭৫ শতাংশের  হাত ধোয়ার সুবিধা রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কমিউনিটি সম্পূর্ণ স্যানিটেশন পদ্ধতির পথপ্রদর্শক, যা এখন অনেক উন্নয়নশীল দেশের কাছে স্বীকৃত এবং অনুকরণীয়। 
বাংলাদেশের সফল অভিজ্ঞতার আলোকে আব্দুল মোমেন বিশ্বব্যাপী পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সেবায় অগ্রগতির সংকট সমাধানে কতিপয় সুনির্দিষ্ট সুপারিশ করেন। 
হাঙ্গেরির পররাষ্ট্র  ও বাণিজ্যমন্ত্রী  পিটার সিজ্জার্তে, ফিলিপাইনের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী মারিয়া আন্তোনিয়ে ইউলো-লয়াজাগা এবং জর্জিয়ার আঞ্চলিক উন্নয়ন ও অবকাঠামো মন্ত্রী ইরাকলি কারসেলাদজেও  অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে কূটনীতিক, জাতিসংঘ এবং এর বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, পানি খাতে কর্মরত আন্তর্জাতিক এনজিও এবং সংশ্লিষ্ট  বেসরকারি  কর্মকর্তাবৃন্দ
উপস্থিত ছিলেন। 
পররাষ্ট্রমন্ত্রী সুপেয় পানি বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের পার্শ অনুষ্ঠানেও অংশ নেন। ব্র্যাক, এওএসইডি, বিডব্লিওওটি, জাগো নারী, গ্রাস এবং এসডিএ-কে  সাথে নিয়ে বাংলাদেশ সোস্যাল সাইনটিস্ট ফাউন্ডেশন  নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী  মিশনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সুত্র বাসস

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

আরও...