লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৫০
৩৯১
লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছেন। যার উন্নয়ন অগ্রযাত্রা বিশ্বে রোল মডেল। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে জ্বালাও পোড়াও ও হোন্ডা গুন্ডা বাহিনীর দিন শেষ। ওই স্বপ্ন বিএনপি-জামায়াত সন্ত্রাসী জোটের ভুলে যেতে হবে। অতিতের মতো আর তাদের দেশের মানুষ ছাড় দিবে না। দেশের জনগণ নিজেদের জন্যই শেখ হাসিনার সরকারকে পুণরায় ভোট দিয়ে বিজয়ী করবে। ২৪ মার্চ শুক্রবার বিকেলে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ড শেহের আলী বাড়িতে এক উঠান বৈঠকে এসব কথা বলেন এমপি শাওন। উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সরকারের উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিক এসব উঠান বৈঠক চলছে। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদার প্রমূখ বক্তব্য রাখেন।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক