লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:২৪
৪৩০
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে আগামী নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের জয়ের জন্য আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য প্রচারে উঠান বৈঠক শুরু করে দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে উঠান বৈঠকের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামে যুব মহিলা লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ভোলা-৩ আসন ছিল সবচেয়ে উন্নয়ন বঞ্চিত এলাকা। ২৩ বছর এখানে বিএনপির মেজর হাফিজ এমপি থেকে কোন উন্নয়ন করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায়র আসার পর জননেত্রি শেখ হাসিনা এই এলাকার প্রতি বিশেষ দৃস্টি দেন। শেখ হাসিনার কারণে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। উঠান বৈঠকে গেস্ট অব অনার হিসেবে এমপি শাওনের সহধর্মিনী ফারজানা চৌধুরী রতœা বলেন, নূরুন্নবী চৌধুরী শাওন এই এলাকার মানুষ। তিনি এই এলাকায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর মানুষের ভরসার কেন্দ্র হয়ে উঠেছেন। যেন কোন দুর্যোগে তিনি সবসময় পাশে থাকেন। এলাকার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হয়েছে।
পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি পারভিন আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, শাহজামাল দুলাল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুমসহ আরো অনেকে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত