বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৩ রাত ০৯:৩৬
৩৮১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: “আইন মেনে চলাবো গাড়ী নিরাপদে ফিরবে বাড়ী” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় দিন ব্যাপী ট্রাফিক সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) সকালে ভোলা ইলিশা সড়কে এই ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম।এসময় হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদেরকে স্বল্প মূল্যে হেলমেট ক্রয়ে বাধ্য করন কার্যক্রম শুরু করা হয়েছে।
এসময় ভোলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম বলেন,মটরসাইলে যাত্রী যারা হেলমেট ছাড়া রাস্তায় চলাচল করে তাদের দুর্ঘটনায় মৃত্যুর ঝুকিঁ অনেক বেশি থাকে।হেলমেট পরিধান করলে এই মৃত্যু ঝুঁকি অনেকটা হ্রাস পাবে।
তাই আমরা এই ক্যাম্পেইনের অংশ হিসাবে এখানে স্বল্প মূল্যে হেলমেট রেখেছি।যারা এই হেলমেট ক্রয় করে মটরসাইকেল চালাবে তাদের জরিবানার টাকা মওকুফ করে দিচ্ছি।
আমরা ভোলার রাস্তার কোন মটরসাইকেল অরোহীকে হেলমেট ছাড়া দেখতে চাইনা। তারা নিজের জীবনের প্রয়োজনে প্রতিটি হোন্ডা অরোহী যেন রাস্তায় হোন্ডা নিয়ে নামলে হেলমেট পরিধান করে যেন নামেন। যারা এই আইন না মানবে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল গনি সহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক ও পথচারীরা উপস্থিত ছিলেন।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত