অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩


ভোলায় নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের রোগীদের বিনামূল্যে যাতায়াতের জন্য বাস সার্ভিস উদ্বোধন


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ রাত ১১:৫৯

remove_red_eye

৭৯২

ইসতিয়াক আহমেদ  : ভোলায় নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের রোগীদের বিনামূল্যে যাতায়াত এর জন্য বাস সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ মার্চ শনিবার দুপুরে নিজাম হাসিনা ফাউন্ডেশনে ফিতা কেটে নতুন এই বাসের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়াম্যান মোঃ নিজাম উদ্দিন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাবেক সির্ভিন সার্জন ডাঃ আব্দুুল মালেক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিজাম হাসিনা ফাউন্ডেশন ভোলা মানুষের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছেন। তিনি যে কোন প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
ফাউন্ডেশন এর চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ বলেন, তিনি  ভোলা বাসীর সেবার জন্য সম্পূর্ণ অলাভজনক এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি যতদিন বেচে থাবকেন মানুষের সেবা করতে চান।
সূত্র জানায়,  গাড়িটি প্রতি সপ্তাহে ৬ দিন চলাচল করবে। প্রতি শনিবার  ভেলুমিয়া কমিউনিটি ক্লিনিক ও ব্যাংকেরহাট মসজিদের সামনে থেকে সকাল ১০ টায় রোগী নিয়ে আসবে এবং বিকাল ৩টায় রোগী নিয়ে তাদের নির্ধারিত গন্তব্যে পৌছে দিবে।
এছাড়াও নিজাম উদ্দিন মাধ্যুমিক বিদ্যালয়ের সামনে এবং পরানগঞ্জ নাজিউর রহমান কলেরজর সামনে থেকে দুপুর ১২ টায় রোগী নিয়ে গাড়ি আসবে এবং বিকাল ৫ টায় তাদের নির্ধারিত গন্তব্যে পৌছে দিবে ।
রবিবার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে থেকে সকাল ১০ টায় রোগী নিয়ে আসবে এবং ৫ টায় তাদের নির্ধারিত গন্তব্যে পৌছে দিবে ।
এছাড়াও বাংলাবাজার ব্রীজের গোড়া থেকে এবং গুংগারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে সকাল ১০.৩০ রোগী নিয়ে গাড়ি আসবে এবং বিকাল ৫.৩০  ফাউন্ডেশন থেকে বিকাল রোগীদের নির্ধারিত গন্তব্যে পৌছে দিবে ।
সোমবার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের সামনে থেকে সকাল ১০ টায় রোগী নিয়ে আসবে এবং বিকাল ৫ টায় রোগীদের নির্ধারিত গন্তব্যে পৌছে দিবে। এছাড়াও  খায়ের হাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সকাল ১০.৩০  রোগী নিয়ে গাড়ি আসবে এবং বিকাল ৫.৩০ টায় ফাউন্ডেশন থেকে রোগীদের নির্ধারিত গন্তব্যে পৌছে দিবে ।
মঙ্গলবার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সকাল ১০ টায় রোগী নিয়ে আসবে এবং বিকাল ৫ টায় ফাউন্ডেশন থেকে রোগীদের নির্ধারিত গন্তব্যে পৌছে দিবে।
এছাড়া কুঞ্জের হাট মাধ্যমিক বিদ্যালয় সামনে থেকে সকাল ১০.৩০ টায় রোগী নিয়ে গাড়ি আসবে এবং বিকাল ৫.৩০ টায় এবং ফাউন্ডেশন থেকে রোগীদের নির্ধারিত গন্তব্যে পৌছে দিবে।
বুধবার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সকাল ১০ টায়  রোগী নিয়ে গাড়ি আসবে এবং বিকাল ৫ টায় ফাউন্ডেশন থেকে রোগীদের নির্ধারিত গন্তব্যে পৌছে দিবে।এছাড়া ডাওড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সকাল ১০.৩০ টায় টায়  রোগী নিয়ে গাড়ি আসবে এবং ৫.৩০ টায় ফাউন্ডেশন থেকে রোগীদের নির্ধারিত গন্তব্যে পৌছে দিবে।
বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সকাল ১০ টায় রোগী নিয়ে গাড়ি আসবে এবং বিকাল ৫ টায় ফাউন্ডেশন থেকে রোগীদের নির্ধারিত গন্তব্যে পৌছে দিবে।
 এছাড়া গজারিয়া ডায়াগনেস্টিক সেন্টাররের সামনে থেকে সকাল ১০.৩০ রোগী নিয়ে গাড়ি আসবে এবং বিকাল ৩ টায় ফাউন্ডেশন থেকে রোগীদের নির্ধারিত গন্তব্যে পৌছে দিবে।
। যাতায়াতের ৬ ঘন্টা পূর্বে ০১৯৭৬-৮৩৬৭৭৭ নম্বরে কল করে সিট বুকিং করতে হবে।







মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...