বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ রাত ১১:০৪
৫২৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় নিখোঁজের এক দিন পর মসজিদের পুকুর থেকে মো. রফিকুল ইসলাম কডু (৪০) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তিনখাম্বা এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে। তিনি মাংসের দোকানে কসাইয়ের কাজ কাজ করতেন। শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকার হাটখোলা জামে মসজিদের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহতের বড় ভাই মো. ওয়াসিম জানান, শুক্রবার সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে রাতে বাসায় ফিরেনি রফিকুল ইসলাম। বাসায় না যাওয়ায় রাতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে কালিনাথ বাজার এলাকার লন্ড্রির দোকানদার স্বপন তাঁর ফোন রিসিভড করেন। তাকে রফিকের কথা জিজ্ঞেস করলে সে জানায়, মোবাইলটি মসজিদের পুকুরের ঘাটলায় পেয়েছেন। রফিকের খবর তিনি জানেন না। পরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মসজিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি তাঁর ভাইয়ের বলে চিহ্নিত করেন।
নিহতের আরেক ভাই জুলহাস জানান, রফিকুল ইসলামের মৃগী রোগ ছিলো। তবে গত এক বছর ধরে তাঁর এই রোগ দেখা দেয়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, খবর পেয়ে মসজিদের পুকুর থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করা হয়। পরে তার ভাই এসে লাশ সনাক্ত করেন। লাশের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তার হাত সাদা হয়ে গেছে। তবে সে নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় কেউ সাধারণ ডায়েরী ও মৌখিকভাবেও জানায়নি। স্থানীয় কয়েক জন লোক জানিয়েছে, তাঁর মৃগী রোগ ছিলো। তবে এ স্বপক্ষে চিকিৎসকের কোনো প্রমানপত্র দেখাতে পারেনি। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত