বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৩ রাত ০৯:০১
২৫০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় যাত্রীবাহি বাসের চাপায় বোরাকে থাকা দুই কলেজছাত্রীসহ ৩ যাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া ৯ টার দিকে ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার সংলগ্ন উতর উদ্দিন এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য জয়নগর গ্রামের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা আক্তার (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)। নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের দ্বাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও চাচাত বোন। এ ঘটনায় ওই অটোরিকশারচালক আব্দুল কাদের (৪০) গুরুতর আহত হয়েছে। তাঁরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন । এদিকে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কলেজের ছাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তাঁরা সহপাঠীদের হারিয়ে কান্নায় ভেঙে পরে। এসময় এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। একই সাথে সহাপাঠীর নিহতের ঘটনায় বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। মর্মান্তিক এই দুর্ঘটনা এ ঘটনার পর পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে যানবাহন চালাচল বন্ধ করে দেয়। পরে বেলা ১ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় পুলিশ বাসসহ বাসের চালক মো. আল আমিন বেপারীকে আটক করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কলেজ ছাত্রী রিমা আক্তার ও শিখা তাদের বাড়ির সামনে সড়ক থেকে বোরাকে করে কলেজের উদ্দ্যোশে বাংলাবাজার যাচ্ছিলেন। বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়কে আসলে বিপরীদ দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি দ্রæতগামী যাত্রীবাহি বাস বোরাকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুই কলেজ ছাত্রীসহ ৩ যাত্রী নিহত হয়। এছাড়াও এ ঘটনায় বোরাকের চালকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা বিক্ষোভ করে বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দুপুর ১ টার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন ৩ জন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা অভিযান চালিয়েঘাতক বাস ও চালককে আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা করা হবে।
সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল
খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী
আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী
জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব
বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী
ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক