অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬২ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৩ রাত ০৯:০৮

remove_red_eye

৫২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় খাবারের লোভ দেখিয়ে  একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী পাঁচ বছরের শিশু কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে ভোলা সদর থানায় মামলা করার পর পুলিশ অভিযুক্ত ছাদেক গোলদার নামের ৬২ বছর বয়সী এক বৃদ্ধকে পুলিশ গ্রেফতার করেছে। আহত শিশুটি বর্তমানে ২৫০ শয্যা ভোলা জেরারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
 
পুলিশ ও ভিকটিমের পরিবার সাংবাদিকদের জানায়, বুধবার সকালে সদর উপজেলার  পূর্ব ইউলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের ছাদেক গোলদার একই বাড়ির ৫ বছর বসয়ী ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। অনেকক্ষণ মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে ছাদেক গোলদারের ঘর থেকে আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করেন তার মা। মান- সম্মাণের কথা চিন্তা করে প্রথম দিকে বিষয়টি কাউকে জানায়নি পরিবার। বৃহস্পতিবার দুপুরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে শিশুর মা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত ছাদেক গোলদারের স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে আছে।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মুসলিমা তানজিম ইমা গনমাধ্যমকে জানান,  প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় নির্যাতনের কিছু আলামত পাওয়া গেছে। আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ভিকটিমের মায়ের দাখিল করা অভিযোগ আমরা গ্রহণ করেছি।

 ভোলা মডেল থানার ওসি মো: শাহীন ফকির জানান, বিকালে অভিযান চালিয়ে আসামীকে   গ্রেফতার করা হয়েছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...