অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে অপারেশন থিয়েটারে ঝুলছে তালা, মানুষের দুর্ভোগ চরমে

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৩৭১

লালমোহন প্রতিনিধি: ‘গাইনি, অর্থোপেডিক্স ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ’ এসবের কিছুই নেই ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যার ফলে ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে তালা ঝুলছে বছরের পর বছর। এ সংকটের কারণে দুর্ভোগে উপজেলার হাজার হাজার স্বাস্থ্য সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সার্জারি, গাইনি এবং অর্থোপেডিক্সের অতিগুরুত্বপূর্ণ সব ধরনের যন্ত্রপাতি সম্বলিত সুসজ্জিত ও অত্যাধুনিক অপারেশন থিয়েটারটি কেবল প্রয়োজনীয় জনশক্তির অভাবে বন্ধ রয়েছে। যার ফলে সরকারের কোটি কোটি টাকার এসব গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বর্তমানে নষ্টের পথে। সর্বশেষ ২০১৮ সালে এ হসপিটালে কেবল সিজারিয়ান কয়েকটি অপারেশন করা হয়। এখন বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাপ্রত্যাশী সিরাজ, জাহিদ ও এনামুল হক বলেন, হসপিটালে কোনো প্রকার অপারেশন হয় না। যার ফলে অনেককে অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি ক্লিনিক, হসপিটাল অথবা জেলা-বিভাগীয় বা রাজধানীর সরকারি হসপিটাল গিয়ে প্রয়োজনীয় অপারেশন করাতে হয়। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি আমাদের মতো সাধারণ রোগিদের চরম দুভোর্গে পড়তে হয়। আমাদের দাবি; দ্রæত সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে লালমোহনের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য অপারেশন থিয়েটারটি যেন চালু করা হয়। এখানে অপারেশনের ব্যবস্থা থাকলে উপজেলার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্ট লাঘব হবে বলে মনে করছি।
এব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান জানান, কেবল প্রয়োজনীয় জনবলের অভাবেই হসপিটালের অপারেশন থিয়েটারটি চালানো যাচ্ছে না। বিষয়টি সর্ম্পকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার অবহিত করেছি। তাঁরা জনবল নিয়োগ দিলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অত্যাধুনিক অপারেশন থিয়েটারটি চালু করা সম্ভব হবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...