লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:০৮
৩৫০
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বাকপ্রতিবন্ধী গৃহবধূ স্বপ্না বেগম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় এ মানববন্ধন হয়।
লালমোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন, হত্যার শিকার গৃহবধূর বাবা মো. আলমগীর, ভাই মো. রিয়াজ ও দুই সন্তানসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার অন্তত পাঁচশত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, নিখোঁজের দুই দিন পর গত ৭ই মার্চ দুপুরে দেওয়ানকান্দি এলাকা থেকে বাকপ্রতিবন্ধী স্বপ্নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ ওই গৃহবধূকে ধর্ষণের পর হত্যার আলামত পেয়ে তদন্তের মাধ্যমে ওইদিন রাতেই নাজিম ও আনোয়ার নামের দুই আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠালে তারা স্বীকারুক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাদের কারাগারে পাঠায়। তাই তাদের দ্রæত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন বক্তারা। গ্রেফতারকৃত নাজিম লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার মফিজুল ইসলামের ছেলে এবং আনোয়ার একই এলাকার দুলাল হোসেনের ছেলে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত