লালমোহন প্রতিনিধি: দাদা থেকে বাবা। বাবা থেকে এখন নিজে। এই বংশপরম্পরায় প্রায় ৪৫ বছর ধরে তাবিজ-কবজ বাঁধাই করে জীবিকা নির্বাহ করছেন বৃদ্ধ মো. ছাদেক। ভোলার লালমোহন পৌরসভ...