বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:৪৭
৪১৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদায়পুর ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে। সোমবার (৬ ফেব্রæয়ারি) বেলা ১১ টার দিকে বোরহানগঞ্জ বাজারের সি.এইচ.সি মার্কেটে এ ব্রাঞ্চের উদ্বোধন করা হয়।
এদিকে উদয়পুর ব্রাঞ্চটি সারাদেশের ৩৫৬তম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্রাঞ্চ এবং ভোলার জেলার ১৫ তম ব্রাঞ্চ।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও ভোলা জোনাল ম্যানেজার মোঃ আলী আকবর হাওলাদারের সভাপতিত্বে এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিঞা, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সর্দার, বোরহাগঞ্জ কৃষি ব্যাংকের ম্যানেজার মোঃ ফারুক, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার গৌতম রায়, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মোঃ হানিফ, পদক্ষেপের সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার অপূর্ব রায় প্রমূখ।
এসময় বক্তারা বলেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত সকল শ্রেণীর মানুষের পাশে রয়েছে এবং থাকবে। পদক্ষেপ গরীব ও অসহায়সহ সকল শ্রেণীর মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছে। পদক্ষেপ ঋন কর্মসূচির পাশাপাশি মানুষের সকল ক্ষেত্রে সহযোগীতার করে আসছে।
এরআগে ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে উদয়পুর ব্রাঞ্চ অফিসে দোয়া ও মিলাদ মহফিলের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে সকল শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বেশ কয়েকজন সদস্যদের মাঝে ঋন বিতরণ করা হয়।
অন্যদিকে চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাটে ভোলার জেলার ১৬তম ও সারাদেশের ৩৫৭তম ব্রাঞ্চ উদ্বোধন করা হয়। গত রবিবার দুপুর ১২ টার দিকে আঞ্জুরহাট ব্রাঞ্চের উদ্বোধন করা হয়। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও ভোলা জোনাল ম্যানেজার মোঃ আলী আকবর হাওলাদারের সভাপতিত্বে এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিজুল ইসলাম, শশীভূষণ ব্রাঞ্চের এনআরবিসি ব্যাংকের ম্যানেজার মোঃ বশিরুল ইসলাম, অগ্রনী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কামাল হোসেন, পদক্ষেপের সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার অপূর্ব রায় প্রমূখ। এরআগে ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে আঞ্জুরহাটের ব্রাঞ্চ অফিসে দোয়া ও মিলাদ মহফিলের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে সকল শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বেশ কয়েকজন সদস্যদের মাঝে ঋন বিতরণ করা হয়।
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত