বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে মে ২০২৬ সন্ধ্যা ০৭:২০
৭০
হঠাৎ কলকাতা সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার (২৩ মে) সকালে সস্ত্রীক পশ্চিমবঙ্গের রাজধানীতে পা রাখেন তিনি। গত ১৪ বছরের মধ্যে এটাই কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কলকাতা সফর।
এদিন স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে সস্ত্রীক কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রুবিও। সেখান থেকে সড়কপথে যান কলকাতার মিশনারিজ অব চ্যারিটি বা মাদার তেরেসা হাউজে।
এসময় তাকে স্বাগত জানান চ্যারিটির সন্ন্যাসিনীরা। সেখানে ঘণ্টাখানেক কাটিয়ে তিনি যান পাশেই এতিম শিশু-কিশোরদের নিয়ে কাজ করা নির্মলা শিশু ভবন নামে একটি এনজিও পরিদর্শনে। কথা বলেন বাচ্চাদের সঙ্গে, কিছু উপহারও তুলে দেন।
সেখান থেকে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শনে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে ফিরে আসেন কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর থেকে উড়াল দেন দিল্লির উদ্দেশ্যে। এ সময় রুবিওর সঙ্গে ছিলেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।
শেষবার ২০১২ সালের মে মাসে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কলকাতা সফর করেছিলেন। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে সাক্ষাৎও করেছিলেন তিনি। তবে এই সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেনি রুবিও।
জানা গেছে, ২৩ মে থেকে ২৬ মে চারদিনের কূটনৈতিক সফরে ভারতে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলোর (ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও যোগ দেবেন রুবিও।
ভারত সফরকালীন সময়ে আগ্রা, জয়পুরের মতো বেশ কয়েকটি শহরে দর্শনীয় স্থান পরিদর্শন করবেন তিনি।
পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর
জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী
সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
ভুয়া খবর মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী
শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান ফারজানা শারমীনের
সাংবাদিকদের এড়িয়ে গেলেন বিমানমন্ত্রী!
ভারতের জেন-জি কী চায়, মোদীর গদি কি টিকবে?
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিশাল সমাবেশ, দেশে ফিরলেন প্রতিষ্ঠাতা
ভোলা-লক্ষ্মীপুর রুটে নৌযান সংকটে ঝুঁকি নিয়ে পারাপার
ভোলায় তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক