বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৪ রাত ০৮:৪৫
৩৪৯
দোয়া-মোনাজাত অর্থ সহায়তা প্রদান
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভোলায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তাদের হাতে সহায়তার টাকা তুলে দেওয়া হয়।
শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন স্মরণ সভার আয়োজন করে। সভা শেষে শহীদ ৪৬ পরিবার এবং আহত ২০ পরিবারকে ১০ হাজার করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান তুল দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাদ জাহান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক মো. রাসেল মাহমুদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসন মনজুর হোসাইন, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহŸায়ক গোলাম নবী আলমগীর, জামায়াতের আমির জাকির হোসেন, সেক্রেটারি হারুন অর রশিদ, বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী, শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আন্দোলনে জেলায় ৪৬ জন শহীদ এবং ২০ জন আহত হয়। এর আগে নিহতের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত