বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ রাত ০৯:৫১
২৯২
রাজধানীতে রমজান মিয়া হত্যা মামলায় জামিন নামঞ্জর করে কারাগারে প্রেরণ
বাংলার কণ্ঠ ডেস্ক ॥ ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোলা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউনুসকে (৫৪) রাজধানী ঢাকার পল্টনে ‘হোটেল ৭১’ এর পাশের গলি থেকে পুলিশ গ্রেফতার করেছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত মো. রমজান মিয়া জীবন হত্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার সাব ইন্সপেক্টর মো. আবুল হাসান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন মো. রমজান মিয়া জীবন। পথিমধ্যে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে গুলিবিদ্ধ হন। এরপর থেকে ৬৫ দিন ঢাকা মেডিক্যালে চিকিৎসা নেওয়ার পর গত ৯ অক্টোবর মারা যান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে গত ২৯ অক্টোবর পল্টন থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. জামাল উদ্দীন। এ মামলায় ইউনুসকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: বাংলা ট্রিবিউন
ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়: মেজর হাফিজ
ভোলায় ভোটের ‘‘রিকশা’’ প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
টেকসই বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ, বিচ্ছিন্ন চরে ভূমিহীনদের স্থায়ী জমি বন্দোবস্ত: নুরুল ইসলাম নয়ন
ভোলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা
নারীদের মুখে ধানের স্লোগান ।। মুখরিত ভোলা-৪ এর নির্বাচনী মাঠ
তজুমদ্দিন প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনালে বাজার একাদশের শিরোপা জয়
বোরহানউদ্দিনে যৌথবাহিনীর অভিযানে আটক গাঁজা বিক্রেতার কারাদণ্ড
ভোলায় গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক
দৌলতখানে নৌবাহিনীর টহল
ভোলার ভেলুমিয়ায় গবাদি প্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ