বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩
৩১০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০০ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর এইচ এল প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার, ১০ নভেম্বর সকাল ১০টায় ধনিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০০ জন উপকারভোগীর মাঝে চারা গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। জিজেইউএস-এর পরিচালক (কর্মসূচি) অ্যাডভোকেট বিথী ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জিজেইউএস আর এইচ এল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ আনিসুর রহমান (টিপু), কারিগরি কর্মকর্তা এস. এম. সাকিবুল ইসলাম এবং অন্যান্য সহকারী কারিগরি কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা উপকূলের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফলজ ও ঔষধি গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত উপকারভোগীরা বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ¡াস প্রকাশ করেন এবং এগুলো যতœসহকারে পরিচর্যা করে উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন।
চারাগুলোর মধ্যে রয়েছে নারিকেল, কদবেল, পেয়ারা, নিম, সফেদা, সুপারি সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ । প্রতি জন কে সকল প্রজাতি মিলিয়ে ৮টি চারা প্রদান করা হয়। এর মাধ্যমে উপকারভোগীদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যও বাস্তবায়িত হবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত