লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮
৩৫২
আকবর জুয়েল, লালমোহন থেকে : ভোলার লালমোহন উপজেলার আমন ধানের ক্ষেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কীটনাশক এবং ফাঁদ ব্যবহার করেও ইঁদুরের আক্রমণ ঠেকাতে পারছেন না তারা। ক্ষেতের ধান গাছ কেটে সাবাড় করে দিচ্ছে ইঁদুর। আমন ধানের ক্ষেতে ইঁদুরের এমন বেপরোয়া আক্রমণে এখন রীতিমতো কৃষকদের মাথায় হাত পড়েছে। আমন ক্ষেতে ইঁদুরের এমন আক্রমনে দুশ্চিন্তাই রয়েছেন কৃষকরা ।
সরেজমিনে লালমোহন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠজুড়ে কেবল সবুজের সমারোহ। তবে সেই সবুজের বুকে কেউ যেন ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে, ইঁদুরের আক্রমণে দূর থেকে আমনের ক্ষেতে চোখ পড়লে এমনটাই মনে হচ্ছে। কৃষকরা ইঁদুর দমন করতে নানা ধরনের ওষুধ ও ফাঁদ ব্যবহার করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। ক্ষেতে ধান গাছের অবস্থা ভালো হলেও শেষ পর্যন্ত ইঁদুরের এমন বেপরোয়া আক্রমণে ফলনের ক্ষতির চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৃষক মো. হানিফ বয়াতি এবং রেজাউল করিম সোহাগ বলেন, মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারণে আমন ধানের বীজতলা কয়েকবার নষ্ট হয়ে গেছে। তবুও বিভিন্নভাবে চারা সংগ্রহ করে নির্ধারিত জমিতে আমনের আবাদ করেছি। তবে সেই ধানে এখন ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে ইঁদুর। পোকার চেয়েও আমরা এখন বেশি ইঁদুর আতঙ্কে রয়েছি। ক্ষেতে ইঁদুর আক্রমণ করে ধান গাছ কেটে ফেলছে। নানা ধরনের ওষুধ আর ফাঁদ ব্যবহার করেও ইঁদুরের এই আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। এতে করে কাক্সিক্ষত ফলন না পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি।
একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার কৃষক মো. সেলিম জানান, বিগত বেশ কয়েক বছর ধরেই আমি ধানের চাষ করছি। এ বছর ১২০ শতাংশ জমিতে আমন ধানের চাষ করেছি। তবে যখনই ধান গাছগুলো বড় হয়ে উঠতে শুরু করেছে তখনই বেপরোয়াভাবে ওইসব ধান গাছে আক্রমণ চালাচ্ছে ইঁদুর। এসব ইঁদুর গাছ কেটে টুকরো টুকরো করে ফেলে। আমার ১২০ শতাংশ জমির মধ্যে অন্তত ৩০ শতাংশ জমির ধান গাছই ইঁদুরে কেটে ফেলেছে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। কৃষি অফিস থেকে পরামর্শ নিয়েও এই ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।
লালমোহন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবছর ২৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে অতিবৃষ্টিতে ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সবশেষ এবার লালমোহন উপজেলায় ২৩ হাজার ৪০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। হিসেবে অনুযায়ী লক্ষ্যমাত্রার চেয়েও এ বছর ২০০ হেক্টর জমিতে কম আমন আবাদ হয়েছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাচনাইন বলেন, ফসলের মাঠে ইঁদুর একটি জাতীয় সমস্যা। প্রতিবছরই ইঁদুর অনেক ফসলের ক্ষতি করে। কৃষকরা ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পেতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সভার মাধ্যমে কৃষকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করে থাকি।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক