অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

দেনার বোঝা মাথায় নিয়েই নদীতে নামছেন লালমোহনের জেলেরা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৩৩৩

আকবর জুয়েল, লালমোহন থেকে : টানা ২২ দিন পর রোববার মধ্যরাত থেকে শেষ হচ্ছে মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা। ভোলার লালমোহন উপজেলার জেলেরা মাছ শিকারের জন্য এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে দেনার বোঝা মাথায় নিয়েই এসব জেলেদের নদীতে মাছ শিকারে নামতে হবে। উপজেলার মেঘনা তেঁতুলিয়া নদীর ছোট-বড় অন্তত ২৭টি মৎস্যঘাট দিয়ে মাছ শিকারের জন্য নদীতে নামবেন জেলেরা। এ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ২৪ হাজার ৬০৮ জন। তবে প্রকৃত জেলের সংখ্যা আরো অধিক।

লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল মৎস্যঘাট এলাকার জেলে নাজিম উদ্দিন, মো. হাসান, আবুল কালাম এবং মো. সোহেল জানান, গত ১৩ অক্টোবর থেকে শুরু করে ৩ নভেম্বর পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধাজ্ঞার আগেও আমরা নদীতে তেমন মাছ পাইনি। এরপর আবার নিষেধাজ্ঞা থাকায় আমরা সব জেলেরাই কর্মহীন ছিলাম। যার জন্য ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞাকালীন সময়ে যে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল তাও ছিল অপ্রতুল। তবে নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ শিকারের গিয়ে ভালো মাছ পাওয়ার আশা করছি। কাক্সিক্ষত মাছ পেলেই আমাদের দেনার বোঝা কিছুটা হলেও কমবে।
২২ দিনের নিষেধাজ্ঞা সম্পর্কে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, এবারের ২২দিনের নিষেধাজ্ঞায় উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ১১৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩৪টি মোবাইল কোর্ট বাস্তবায়ন হয়েছে। এই মোবাইল কোর্টের মাধ্যমে ৬১টি মামলায় ১৩৬ জন জেলেকে অবৈধ উপায়ে মাছ শিকারের দায়ে আটক করা হয়েছে। এরমধ্যে ৪১ জনের বিভিন্ন মেয়াদে কারাদÐ হয়েছে এবং ৯২ জন জেলের বিভিন্ন অঙ্কে অর্থদÐ প্রদান করা হয়েছে। এ জরিমানার পরিমাণ ৪ লাখ ৩৯ হাজার টাকা। অভিযানে ৩ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। এসব জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এছাড়া জব্দকৃত ৪৩টি মাছ ধরা ট্রলার নিলাম দেওয়া হয়েছে। যার প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার কারণে আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে আমরা বিগত বছরের তুলনায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবার ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছি। যার ফলে মা ইলিশ প্রচুর পরিমাণে ডিম ছাড়তে পেরেছে। এতে করে এই উপজেলার জেলেরা তাদের কাক্সিক্ষত ইলিশ পাবেন বলে আমরা আশা করছি। এছাড়া নিষেধাজ্ঞার সময় জেলেদের ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।   

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...