বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৬
২৪৮
ভোটার নিবন্ধন তথা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমে রোহিঙ্গাসহ বিদেশিদের ঠেকাতে সতর্কতা অবলম্বনের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৩ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার এ সংক্রান্ত নির্দেশনা সব মাঠ কর্মকর্তাকে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের সব উপজেলা ও থানা বিশেষ এলাকা হিসেবে ঘোষিত হওয়ায় জারিকৃত পরিপত্র অনুযায়ী, এ, বি ও সি ক্যাটাগরির ভিত্তিতে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অত্যন্ত গুরুত্ব ও সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে, যাতে মানুষ যথাসময়ে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়।
এ ছাড়া সি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কমিটির সভা যথাসময়ে সম্পন্ন করতে হবে। এ ও বি ক্যাটাগরির আবেদন উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে যাচাই-বাছাই করে অ্যাপয়েন্টমেন্ট সফটওয়্যার ব্যবহার পূর্বক ছবি তোলার তারিখ ও সময় আবেদনকারীকে জানিয়ে দিতে হবে।
এক্ষেত্রে কিউআর কোড যুক্ত নাগরিক সনদ ও অনলাইন জন্ম নিবন্ধন সনদ অবশ্যই নিতে হবে এবং যাচাই করতে হবে।
চট্টগ্রাম অঞ্চলে কেউ ভোটার হতে এলে আগে সবাইকেই রোহিঙ্গা সন্দেহের ভেতর রেখে বিশেষ কমিটির মাধ্যমে যাচাই করে ভোটার করে নেওয়া হতো। এখন রোহিঙ্গা বা ভিনদেশি সন্দেহ হলে তাদের সি ক্যাটাগরিতে ফেলে বিশেষ কমিটির মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হয়।
এ অঞ্চলে ৩২টি উপজেলায় ৩২টি বিশেষ কমিটির মাধ্যমে সন্দেহভাজনদের আবেদন নিষ্পত্তি করা হয়। এ ছাড়া যারা প্রকৃত নাগরিক, তাদের আবেদনগুলো এ ও বি ক্যাটাগরির মাধ্যমে নিষ্পত্তি করার নির্দেশনা রয়েছে ইসির।
টানা বর্ষণে পানিবন্দি মনপুরা: তলিয়েছে সড়ক-ফসলের মাঠ, দুর্ভোগে লাখো মানুষ
তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় আটক-৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি
তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী
বর্তমান সংসদকে দেশের ইতিহাসে সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ
মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আ.লীগের সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর
বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২২ আগস্ট, চলবে চার ঘণ্টা
জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক