অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের জনপদে কাশফুলের সিগ্ধতায় শীতের আগমনি বার্তা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫১

remove_red_eye

৩৮১

এআর সোহেব চৌধুরী চরফ্যাশন প্রতিনিধি : প্রকৃতিতে শরত সেজেছে শুভ্র মেঘ আর কাশফুলে । সাদার মলাটে মেঘবন্দি আকাশ আর মৃদু বাতাসে সবুজ ঘাসের  মাঝে দোলায়িত কাশফুলের ছোঁয়া যেন প্রকৃতির সিগ্ধতায় কিশোর কিশোরী আর বয়োবৃদ্ধ উৎসুক সকলকে হাতছানি দিয়ে ডাকছে চরফ্যাশনের জনপদে। কাশফুলের সঙ্গে  সাদা মেঘের বন্ধুত্বে চোখজুড়ানো কাশফুল যেন আবহমান বাংলার প্রকৃতিতে বিচ্ছেদ্য মিতালী করে নিয়েছে।
চরফ্যাশন উপজেলার বেতুয়া মেঘনা নদীর তীরে এ কাশফুলের দেখা মেলেছে। গতকাল ২৮ অক্টোবর সোমবার বিকেলে শরতের কাশফুলে আলিঙ্গন করে নিয়েছে   প্রকৃতির এ অপরুপ দৃশ্যে। প্রতিদিন বিকেলেই এই কাশফুল দেখতে ভীড় করছে নদী পাড়ে ঘুরতে আসা তরুন কিশোর কিশোরী ও যুবক বয়সের বিভিন্ন পর্যটকরা। শরত সৌন্দর্যের  প্রতীক এ ফুলের মাঝে আছে ভিন্নতা। মানুষকে আকর্ষন করে ডাকলেও নেই তার ঘ্রাণ। পর্যটকরা কাশফুলের এ সৌন্দর্য উপভোগ করে স্মৃতি হিসেবে ক্যামেরাবন্দি করে নিয়ে যান। ঋতুকেন্দ্রিক এ ফুল শীতের বার্তা বয়ে আনেন বলেও মনে করেন সাধারণ মানুষ। ইদানীংকালে জলবায়ুর নেতিবাচক প্রভাবে আগের মতো কাশফুল সচরাচর দেখা যায়না। বেতুয়ার একটি রেস্টুরেন্টের পাশে দেখা মিলেছে এ কাশফুলের। রেস্টুরেন্ট ব্যবস্থাপক মেহেদী হাসান রনি জানান, এখানে নদী পাড়ে বেড়াতে আসা পর্যটকরা প্রতিদিন ভিড় করছেন কাশফুল নিয়ে ছবি তোলার জন্য। কিশোরী শীলা রাহমান বলেন, মাঝেমধ্যে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করার জন্য একটু ঘুরতে বের হওয়া উচিত। পরিবারের সঙ্গে ঘুরতে এসে মেঘনার তীরে  ধবধবে সাদা এই কাশফুল দেখে ছবি তুলে আনন্দ উপভোগ করছি। ষাটোর্ধ নদী পাড়ের বাসিন্দা কামাল উদ্দিন বলেন,আগেকার দিনে মাঠের পর মাঠ কাশবনে ছেয়ে থাকতো। এখন আর কাশবন দেখা যায়না। 
অতিরিক্ত কিটনাশক ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহারে মাটির উর্বর শক্তি নষ্ট হয়ে যাওয়ায় কোন একসময় এ কাশফুল বিলুপ্ত হয়ে যাবে বলে মনে করেন বন ও পরিবেশ বিশেষজ্ঞ নজরুল কবির।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...