লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৩১
৩৫৯
আকবর হোসেন, লালমোহন থেকে : ভোলার লালমোহনে আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপরে গেছে গাছপালা। শুক্রবার রাত ৯টার দিকে ঝড়ের তান্ডব শুরু হয়। এসময় প্রবল বৃষ্টি ও বাতাসের বেগে আতংকও ছড়িয়ে পড়ে। বেশিরভাগ পুরুষ ওইসময় বাজারে অবস্থান করছিল। ঝড়ে গাছ উপড়ে পড়ে উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার প্রায় অর্ধ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া বাতাসে চাল উড়ে গেছে বহু ঘরের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইলিশাকান্দি এলাকার মুনাফ খলিফা বাড়ির জামাল খলিফার বসতঘরটি পুরোপুরি বিধ্ব¯ত্ম হয়ে দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে। ওই ঘরটি নতুন করে নির্মাণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই।
জামাল খলিফার স্ত্রী বুলবুল বেগম জানান, আমাদের বসতঘরের সামনে কাপড়ের দোকানও ছিল। আমি দোকান পরিচালনা এবং সেলাইয়ের কাজ করতাম। শুক্রবার রাতে আমি ছেলেকে নিয়ে ঘরে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘরের পেছনে থাকা একটি চাম্বুল গাছ উপড়ে আমাদের ঘরের ওপর পড়ে। চোখের পলকেই পুরো ঘরটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ভাগ্য ভালো বিধায় ছেলে আর আমি কোনো রকমে প্রাণে বেঁচে যাই।
লালমোহন পৌরসভার ১০ নং ওয়ার্ডের রসুমদ্দিন বেপারী বাড়ির আব্দুল আজিজের বসত ঘরে গাছ উপড়ে পরে। ওইসময় তিনি বাজারে ছিলেন বলে জানান। ঘরে ২শিশুসহ ৩জন ছিল। তারা ঘরে আটকে গেলে টিনের বেড়া কেটে উদ্ধার করা হয়। নাজিরপুর এলাকার গণি ফকির বাড়ির নজরুল ও বাবুল এর দুটি ঘরে গাছ উপড়ে পড়ে ঘরের ব্যাপক ক্ষতি হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত সব তথ্য পাওয়া যায়নি; ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহ চলছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত