লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা মে ২০২৪ রাত ১০:৩৭
৩৯০
মো. জসিম জনি, লালমোহন থেকে : হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জন করেছেন ভোলার লালমোহনের কৃতি সন্তান ড. মো. লোকমান হোসেন। তিনি বর্তমানে হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি সম্প্রতি তিনি হংকং সরকারের স্বনামধন্য পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপের জন্য মনোনীত হন। পোস্ট ডক্টরাল রিসার্চ এ তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা করবেন। এ গবেষণায় তিনি হংকং, চীন ও জার্মানির চারজন স্বনামধন্য বিজ্ঞানীর সাথে কাজ করবেন।
এর আগে জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে তার পিএইচডি গবেষণা সম্পন্ন হয়েছে। তার গবেষণায় জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিশটি দেশের তৃণভূমির উপর জলবায়ু পরিবর্তনের ফলে কী ধরণের ঝুঁকি আছে এবং তা থেকে উত্তরণের উপায় বিশ্লেষণ করা হয়। এই গবেষণার জন্য ড. মো. লোকমান হোসেন হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ডও অর্জন করেন। তার পিএইচডির গবেষণা প্রবন্ধগুলো বিশ্বের খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি চল্লিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। এছাড়াও তার গবেষণার জন্য ত্রিশটিরও বেশি অ্যাওয়ার্ড অর্জন করেন। একাডেমিক এক্সেলেন্স এর জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ২০০৯ সালে মেরিট স্কলারশিপ, জার্মানির টহরাবৎংরঃু ড়ভ ইধুৎবঁঃয থেকে ২০১৪-২০১৬ সালে শিক্ষা বৃত্তি, জার্মানির ঊষরঃব ঘবঃড়িৎশ ড়ভ ইধাধৎরধ থেকে ২০১৬ সালে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, হংকং সরকারের পিএইচডি ফেলোশিপ ২০১৮-২০২১ এবং চীনের ইউনিভার্সিটি অফ সাংহাই স্কলারশিপ অর্জন করেন। এছাড়াও তিনি বিশ্বের নয়টি দেশের ৩৪টি আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে ১৮টি বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড অর্জন করেন।
ড. মো. লোকমান হোসেন লালমোহন বাজারের বিশিস্ট ব্যবসায়ী ও সওদাগর চৌমুহনীর প্রয়াত মানিক সওদাগরের সন্তান। লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে ষ্টার মার্কসসহ বিজ্ঞান বিভাগে এসএসসি এবং সরকারি শাহবাজপুর ডিগ্রী কলেজ থেকে ২০০১ সালে প্রথম শ্রেণিতে এইচএসসি পাস করেন তিনি। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রী এন্ড এনভায়রনমেন্টাল সাইন্সেস থেকে ২০০৮ সালে পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেনিতে প্রথম স্থানসহ বিএসসি ডিগ্রী অর্জন করেন। উক্ত বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে প্রথম শ্রেণিতে মাস্টার্স সম্পন্ন করে ২০১৬ সালে জার্মানির টহরাবৎংরঃু ড়ভ ইধুৎবঁঃয থেকে এষড়নধষ ঈযধহমব ঊপড়ষড়মু বিষয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির টহরাবৎংরঃু ড়ভ ইধুৎবঁঃয এ পিএইচডি রিসার্চ এটাচমেন্ট সহ হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত