বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৬
২৮০
জাতীয় শিশু দিবসে মেট্রোরেলে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলো পথশিশুরা। লাল টি-শার্ট ও নীল টুপি পরে রাজধানীর মতিঝিলের মেট্রো স্টেশন থেকে উত্তরা স্টেশন পর্যন্ত ভ্রমণ করেছে তারা। এ সময় বঙ্গবন্ধুর জন্মদিনের স্লোগানের মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা।
রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে ৫০ জন পথশিশুকে নিয়ে মেট্রোরেল ভ্রমণ করা হয়।

পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন কথা কলা কেন্দ্রের ৩০ জন শিশু ও শহরের অন্যান্য ২০ জন পথশিশুসহ মোট ৫০ জন শিশু এই আনন্দ ভ্রমণে অংশ নেয়।
সরেজমিনে দেখা যায়, মেট্রোরেলে উঠেই শিশুরা হৈ-হুল্লোড় শুরু করে। একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠে।

এসময় মান্ডা এলাকার সাত বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশু নিলয় জানায়, আগে কখনো ট্রেনে উঠিনি। আজ ট্রেনে উঠে খুব আনন্দ হচ্ছে।

আরেক সুবিধাবঞ্চিত শিশু সামিয়া বলে, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তাই আমরা এক মহল্লার তিন বান্ধবী এখানে এসেছি। মেট্রোরেল নিচ থেকে দেখেছি কিন্ত কখনো ওঠা হয়নি।
কথা কলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ইভান আহমেদ কথা জাগো নিউজকে বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা যে এই একদিন আনন্দ কাটাতে পারে তাই তাদের নিয়ে এসেছি। এই শিশুরা কখনো মেট্রোরেলে ওঠেনি। এইদিনে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানবে। তাদের অধিকার নিয়ে সচেতন হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (কানেক্টিভিটি শাখা) উপসচিব আবু নাছের গণমাধ্যমকে বলেন, গতবারের ন্যায় এবারও আমরা শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মেট্রোরেলে ভ্রমণের আয়োজন করেছি। সে হিসেবে এবার ৫০ জনের বেশি সুবিধাবঞ্চিত শিশুকে মেট্রোরেলে ভ্রমণ করানো হয়েছে। শিশুদের এখন বাসে করে মতিঝিল নেওয়া হবে সেখানে তাদের খাবার বিতরণ করা হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী, মেট্রোরেলের এমডি এম এন সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সুত্র জাগো
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
টানা বৃষ্টির ভোগান্তি আর কতদিন?
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী
ভিসা পলিসি চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট দেশের ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক