বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৩৩
৭৫৮
শীতের বিদায় এবং গরমের আগমন। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া জানান দিচ্ছে তারই। তবে এখনো এসি চালিয়ে রাখার মতো গরম না হলেও খুব শিগগির এসি ব্যবহার শুরু করবেন। তবে গত তিন চার মাস এসি বন্ধ থাকায় বিভিন্ন সমস্যা হতে পারে।
তবে এখন দিনে হালকা গরম থাকলেও রাতে বেশ শীত থাকে। এমন সময় এবং গরমে কখন ঘরের এসির তাপমাত্রা কত রাখবেন অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না। এসির মাত্রা ঠিক না থাকলে বিদ্যুৎ বিলেও প্রভাব পরে ব্যাপকভাবে। আবার ব্যাঘাত হয় ঘুমেরও। চলুন জেনে নেওয়া যাক গরমে এসির তাপমাত্রা কখন কত রাখবেন-
প্রচণ্ড গরমে ভাল ভাবে ঘুমানোর জন্য মানুষ ঘরে এয়ার কন্ডিশনার লাগায়, কিন্তু কিছু মানুষ বুঝতে পারে না কী ভাবে এসির তাপমাত্রা বজায় রাখতে হয় যাতে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব না পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, ১৫ বছরের কম বয়সী শিশুদের ঘরে এসির তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রাখলে তারা শান্তিতে ঘুমাতে পারবে। শিশুরা খুব গরমের পাশাপাশি ঠান্ডাও অনুভব করে, এমন অবস্থায় শিশুদের ঘরের তাপমাত্রা যদি ২১ ডিগ্রি হয়, তাহলে তারা আরামে ঘুমায়।
প্রাপ্তবয়স্কদের জন্য, ঘরে এসির আদর্শ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত। এই তাপমাত্রায় ঘুম ভালো ও আরামদায়ক ঘুম হয়। এসির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখলে অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।
বয়স্কদের জন্য, ঘরে এসির আদর্শ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত। বয়স্ক ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি ঠান্ডা অনুভব করেন। তাই তাদের ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
এসি চালানোর সময় খেয়াল রাখবেন যাতে আপনি অবশ্যই এতে একটি টাইমার সেট করে নেন। নাহয় দেখা যাবে সকালে অতিরিক্ত ঠান্ডার কারণেও স্বাস্থ্যের অবনতি হতে পারে।
এসির কারণে সকালের দিকে ঘর খুবই ঠান্ডা হয়ে যায়, এমন পরিস্থিতিতে আপনার এসির তাপমাত্রা ঘর অনুযায়ী সেট করেই ঘুমানো উচিত। টাইমার দিয়ে রাখলে এটি সুবিধেজনক হয় ,অহেতুক বেশি ঠান্ডায় ঘুম ভেঙে যাওয়ার ভয় ও থাকে না।
সুত্র জাগো
বিএনপি সকল দুঃসময়েই হিন্দুদের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে: মেজর (অব:) হাফিজ
ভোলায় ৪ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
তজুমদ্দিনের চাঞ্চল্যকর শাকিল হত্যা মামলার প্রধান পলাতক আসামী ঢাকায় গ্রেফতার
ভোলার পর এবার ডিএমপিতেও সেরা ওসি হলেন আবদুল্লা আল মামুন
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা
সাহস থাকলে দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই সনদের প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
‘তারেক রহমানকে ভোট দিতে না পারলে জীবন রেখে লাভ কী’
নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ