বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৩৯
৫১৮
বুধবার দেশের তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে শীতের তীব্রতা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
গত কয়েকদিনের মতোই বুধবারও সকাল থেকে ঢাকাসহ সারাদেশে ঘন কুয়াশা রয়েছে। তবে ঢাকায় বেলা ১২টার পর ঘন কুয়াশা ভেদ করে মাঝে মাঝে ক্ষণিকের জন্য দেখা মিলছে সূর্যের।
বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ফলে রয়েছে তীব্র শীতের অনুভূতি।
বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল বান্দরবানে। একদিন আগে যা শ্রীমঙ্গলে ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
দেশের বেশিরভাগ স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকলেও ঘন কুয়াশার কারণে দিনে রোদ না ওঠায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে শীত অনুভূত হচ্ছে বেশি।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার বৃষ্টি হবে না এবং সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরের পাঁচদিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সুত্র জাগো
কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি?
বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন সংসদ এলাকায়
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী
গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন ‘সময় বলে দেবে’: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল
রোববার স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
সংগ্রামের ৩৬ দিন : অনেকের কাছেই জুলাইয়ের সেই স্মৃতি এখনো জীবন্ত
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক