বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৩ রাত ১০:২৯
৪২৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলায় মাইক্রোবাস চাপায় ডা. হিল্লোল দে নামের চিকিৎসকের মৃত্যুর ঘটনার ২৫ দিন পর সিরাজগঞ্জ জেলার চৌহলী উপজেলা থেকে মাইক্রোবাসের চালক মো. এরশাদ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এরশাদ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের শুক্কুর মিয়ার ছেলে। সোমবার (২৮ আগস্ট) বিকেলে ভোলার পুলিশ সুপার কার্যলয়ের হল রুমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান সংসাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার (২৭ আগস্ট) সিরাজগঞ্জ জেলার চৌহলী উপজেলার চরকোদালিয়া পূর্বপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়।
সংসবাদ সম্মেলনে তিনি আরো জানান, গত ৩ আগস্ট ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. হিল্লোল চন্দ্র দে বোরহানউদ্দিন উপজেলা থেকেতার ব্যক্তিগত মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল লালমোহনে আসার পথে কালমা ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের ফরাজী বাজারের উত্তর পার্শ্বে বাকলাইয়ের দোকানের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কের ওপরে বেলা সাড়ে ১১টার দিকে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাস ওই চিকিৎসককে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর ঘাতক মাইক্রোবাসচালক পালিয়ে যায়।
পরবর্তীতে ডা. হিল্লোল চন্দ্র দে এর চাচা সজল চন্দ্র দে বাদী হয়ে সড়ক পরিবহন আইনে লালমোহন থানায় মামলা দায়ের করেন। এ মামলার আলোকে পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান আসামী মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করার জন্য একাধিকবার অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৭ আগস্ট সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চরকোদালিয়া পূর্ব পাড়া এলাক থেকে আসামী মো. এরশাদকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলছে বলেও জানান তিনি।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত